সাম্প্রতিক প্রকাশনা

মুক্ত নারী তুমি

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1412 জন পাঠক।
  বন্যতায় সে মুক্ত নারী যেন এক,
এক বিন্দু শিশির ঝরে পড়ার মতো তার বিচরণ,
সীমান্ত অথবা সীমানার ধারণাহীন সে এবং
নিয়ম ও রীতিনীতির পরোয়া করে না সে।

সময়ের বিপরীতে এবং বিপক্ষে দাঁড়ানো তার জন্য কোন-ব্যাপার না।
তার সেই নিষ্কলুষ প্রবাহমানতা, তার উপস্থিতির উষ্ণতা 
যেন বিশুদ্ধ জলের মতো;

আদতেই সে কোনো পুরুষের
অথবা ঘর বা কোনো শহরের বাসিন্দা নয়।
মুক্ত এক নারী সে
 ‘বিশ্বের প্রথম নারীর’ মতন।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog