শাওন যখন এসএসসি পরীক্ষা দেয়। তার বয়স যখন ষোল কি সতের বছর তখনও সে সবার শুনে এসেছে এদেশের কিছু হবে না। সুযোগ সুবিধা থাকলে বিশেষ চলে যাও। এদেশে আর ভদ্রলোক থাকতে পারবে না। আজ চুয়ান্ন বছর পরেও একই কথা শুনতে হয়। কিন্তু কেন? একাকী আমরা সবাই এতো বিভক্ত কেন? গ্রাম শহরের দূরত্ব কেন এতো বেশি? আমাদের শহরগুলো কিছু স্বঘোষিত চিন্তা্বিদ নিজেরা যা ভাবেন ও বোঝেন তাই যেন ৬৪ হাজার গ্রামের ওপর চাপিয়ে দিতে আগ্রহী থাকেন।
এদেশে যে এদিন জনযুদ্ধ হয়েছিল সেকথা তারা ভেবে দেখতে চান না্।’৮০-’৯০ এর দশক পার হয়ে যখন তারা ২০০০ সালে পা রেখেছে তখন পুরো মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের ধারণা্ই পাল্টে গেছে।একবিংশ শতাব্দি তাদের চেহারা, স্বভাব, চরিত্র সব পাল্টে দিয়েছে। একবিংশ শতাব্দির সোশ্যাল মিডিয়া মানুষের জানার জগৎকে, অপতথ্য দিয়ে ক্ষতবিক্ষত করছে অবিরাম ভাবে।মানুষের মানবিক অনুভূতিগুলো সেকেন্ডের মধ্যেই হারিয়ে যাচ্ছে।সম্পূর্ণ ভিন্ন অনুভূতির সৃষ্টি হচ্ছে।
মানুষের মধ্যে হিংসা, অকারণ বিতর্ক, হতাশা বাড়িয়ে তুলছে এই সোশ্যাল মিডিয়া।(চলবে)