সাম্প্রতিক প্রকাশনা

ভালোবাসা শুধু আমারই জন্য

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1463 জন পাঠক।
 আমি সেই দিনটাকে আর্শীবাদ মনে করি
যেদিন তোমাকে আমি জীবনের সীমান্তে খুঁজে পেলাম,
এবং
তাই আমি তোমার কাছে প্রার্থনা করলাম হোক শুরু এখান থেকেই।

কেড়ে নিও না একজনের বেহেশতই সুখকে!
যদি তুমি এখন কারো সাথে বাঁধা পড়েই যাও, 
চিরকালের জন্য এমনটাই হোক।

যতবার আমরা ভালোবাসি,
আমি খুঁজে পাই সত্যিকার ভালোবাসা।
তোমার মিষ্টি ভালোবাসা ছাড়া কি দাম থাকতো এ জীবনের?

আমাকে কখনো একা ফেলে যেও না।
কথা দাও বাসবে ভালো শুধু আমাকেই।
আর সেই ভালোবাসায় থাকবো শুধুই আমি।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog