সাম্প্রতিক প্রকাশনা

শহর যখন নিঃসঙ্গ

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1470 জন পাঠক।
 একে একে সবাই চলে গেছে এ শহর ছেড়ে।
কেউবা গাঁয়ের বাড়ি।
কেউবা প্রিয়জনের কাছে। 
আমি কোথাও যাইনি।
কেন যাবো?
কি হবে গিয়ে?
গাঁয়ে বাড়ি নাই, প্রিয়জন নাই, প্রতীক্ষা নাই, আ্শাও নাই,
একাকী আমি এই শহরের ছোট বাড়িতে রয়ে গেছি।
উৎসবে যোগ দিতে শহর এখন খালি। রাস্তাঘাট সব নির্জন,
বড় বড় বিপণী বিতানগুলো বন্ধ।

এই শহর আবার ভরে যাবে মানুষের কোলাহলে।
গাঁ থেকে ফিরে আসবে সবাই।
প্রিয়জনের কাছ থেকে বিদায় নেওয়ার সময় দু’চোখ জলে ভরে আসবে।
শুধু আমার চোখদুটি চৈত্র্যেও খরার মতো শুকনো থেকে যাবে।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog