ধানমন্ডী ধনীদের্ এলাকা হিসে্বে আশির দশক পর্যন্ত মাথা উচুঁ করে ছিল।এখন ধানমন্ডীর সেই বনেদী ভাব মুছতে বসেছে। গুলশান, বনানী, বারিধারা এখন বনেদী পাড়া। ঢাকা ক্রমশই বদলে যাচ্ছে। যুগ,কাল, প্রজন্ম মানুষকে পাল্টে দেয়।দিয়েছেও। সেই সঙ্গে প্রযুক্তির দ্রুত বিকাশ, আমদানি ও সহজলভ্যতা প্রজন্মকে দ্রুত বদলে দিয়েছে। সেই সাথে ঘটেছে কালো টাকার বিস্তার। দ্রুত বড়লোক হওয়া। মৃত্যুর পরে মানুষের খরচপাতি মোটামুটি দু’হাজার টাকার মধ্যে শেষ করা যায়।মানুষ এই পৃথিবীতে খালি হাতে আসে, আবার বিদায় নিয়ে যাবার সময় শূন্য হাতে যায়।অথচ এর মাঝখানের সময়টা কতকিছু নিজের জন্য, নিজের করে পাবার জন্যে চ...
সময় গেলে সাধন হবে না (ধারাবাহিক জীবন কাহিনী) ৪ শাওনের মনে হয় যারা ১৯৭০ সালের আগে জন্মেছে তারা বিশেষ ভাগ্যবান আজকের পৃথিবীতে। কেন? তারা প্রযুক্তির ব্যবহার জানে এবং উপভোগ করে!!! কিন্তু তারা কখনও জানায়ারের মতো বইয়ের পাহাড় মাথায় করে স্কুলে যায়নি। তাদের মা-বাবাকে কখনো তাদের পড়াশুনোর চিন্তায় নিজেদের জীবন ব্যতিব্যস্ত করতে হয়নি। স্কুলের পরেও সূর্যাস্ত পর্যন্ত বন্ধুদের সাথে চুটিয়ে খেলতো প্রাণ খুলে.. তারা জীবন কাটাতো প্রাকৃতিক বন্ধুদের সাথে. নেট ফ্রেন্ডদের সাথে নয়। যখন তাদের পানি পিপাসা পেতো, মন খুলে কল থেকে পানি পান করতো, জীবাণুর ভয়ে পিউর আ্ইটি থেকে নয়.. তাও তারা অসুস...
ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি ১ বাড়ি বা কর্মক্ষেত্রে সবসময় টর্চলাইট, মোমবাতি ও দেশলাই আলাদা করে হাতের কাছে রাখুন। ২ ছোটখাট আগুন নেভানোর মত ব্যবস্থা রাখুন। বালির বালতি অথবা অগ্নি নির্বাপকযন্ত্রের ব্যবস্থা রাখুন। ৩ হাতের কাছে ব্যাটারি চালিত রেডিও রাখুন। ৪ কমপক্ষে ৩ দিন বা ৭২ ঘন্টা চলার মত শুকনো ও অপচনশীল খাবারের ব্যবস্থা রাখুন। এজন্য প্রয়োজনীয় খাবার, পানি, জরুরি জিনিষপত্র, ফাস্ট-এইড কিট সহ একটি ব্যাগ তৈরি রাখুন। পনেরো দিন চলার মতো নগদ টাকা ব্যাগে রাখুন। ৫ পরিবারের সদস্যদের জন্য হেলমেট সংগ্রহ করে রাখুন। শক্ত কাঠের টেবিল বা ডেস্ক তৈরি করে রাখুন যাতে প্রয়...
ভূমিকম্প শুরু হলে যা যা করতে হবে ১ ভূমিকম্প শুরু হবার সঙ্গে সঙ্গে আত্ম রক্ষার জন্য টেবিল, খাট বা ডেস্ক এর নীচে বা কর্ণার রুম বা কোন শক্তিশালী কক্ষে বা বিমের নীচে আশ্রয় নিন। যদি বাড়ির বাইরে থাকেন তা’হলে খোলা স্থানে চলে যান। বৈদ্যুতিক তার বা খুঁটি, গাছ বা ইমারতের কাছে থাকবেন না বা দাঁড়াবেন না। ২.যদি গাড়িতে থাকেন, তা’হলে গাড়ি দাঁড় করিয়ে ভেতরেই থাকুন। ৩. সর্বদা শান্ত থাকুন। আপনি বাড়ির ভেতরে থাকলে ভেতরেই থাকুন। মনে রাখবেন ভূমিকম্পের মেয়াদ সাধারণত মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ডের বেশি হয় না। ৪ দ্রুত ঘর থেকে বের হতে না পারলে কম্পন থামার সঙ্গে সঙ্গে দ্রুত বেড়িয়ে যান। ভুল...
৩ কিন্তু সে স্বপ্ন কবে সত্যে পরিণত হবে? জীবনের তাগিদে সবাই আজকাল বুদ্ধিহীন ভাবে আউরে চলে, “করোনা আর নাই”। যুদ্ধ যুদ্ধ খেলা চলতে চলতে রাশিয়া আক্রমণ করে ইউক্রেন। মানুষের মনে ভয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে। পৃথিবী ধ্বংস হবে।জীবন-জীবিকা তছনছ হবে।এখন্ও পরিস্থিতি বোঝা যাচ্ছে না। তবে বিশ্ব পরিস্থিতি পাল্টে যাচ্ছে এবং যাবে। করোনার কারণে বিশ্ব ব্যবস্থাই পাল্টে গেছে। তারওপর এই যুদ্ধ বিশ্বের শক্তিধর দেশগুলোর সম্পর্ক নতুন মেরুকরণে নিয়ে গেছে।অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে।যুক্তরাষ্ট আর ইউরোপের দেশগুলো প্রচুর অস্ত্র ...
