সাম্প্রতিক প্রকাশনা
বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প হতে পারে নবায়নযোগ্য জ্বালানী

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প হতে পারে নবায়নযোগ্য জ্বালানী

আলতামাস পাশা

২০১১ সালের ১১ মার্চ মাসে ভূমিকম্প ও সুনামির সময় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের একটি পাইপ ছিদ্র হয়ে প্রায় ১২ টন তেজস্ক্রিয়তা মিশ্রিত পানি র্নিগত হয়েছিল। যদিও ভূমিকম্পের সময় পারমাণবিক রিআ্যক্টরগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবার কথা। কিস্তু সুনামির কারণে জরুরি জেনারেটরসমূহ অকোজো হয়ে যাওয়ায় রিআ্যক্টর শীতলীকরণে ছেদ পড়ায় বিস্ফোরণ ঘটে। এ পানির একটি অংশ প্রশান্ত মহাসাগরের দিকে প্রবাহিত হয়েছিল। পরিবেশ সচেতন মানুষ মাত্রই এ বিষয়টি নিয়ে চিন্তিত। বর্তমানে বিশ্বের সর্বত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জন্য জোড়ালো দাবি উঠেছে। জার্মানীসহ বিশ্বের বহু দেশে...

গৃহপরিচারিকাদের কেন নির্যাতন করা হয়?

বিস্তারিত পড়ুন

গৃহপরিচারিকাদের কেন নির্যাতন করা হয়?

আলতামাস পাশা

গৃহপরিচারিকাদের কেন নির্যাতন করা হয়? আমাদের সুশীল সামজের প্রতিনিধিত্বকারী বিত্তাবান ও মধ্যবিত্তের আজকাল কাজের লোক ছাড়া একটুও চলে না। করোনার সময় গৃহপরিচারিকাদের কাজে রাখাটা ঝুঁকির বলে অনেকেই তখন গণহারে তাদের কাজ থেকে বাদ দিয়ে ছিলেন কোনো আর্থিক সংস্থানের ব্যবস্থা না করেই। বর্তমানে বাসা বাড়িতে গৃহপরিচারিকাদেও আনাগোনা স্বাভাবিক হয়ে এলেও অস্থায়ী বা স্থায়ী গৃহপরিচারিকাদের উপর অত্যাচার, নির্যাতন, অসাম্য ব্যবহার থেমে নেই। আশপাশের বাসায় ও আত্নীয়-স্বজন এবং পরিচিতদের বাসায় কাজের লোকদেও নির্যাতিত এ অবস্থা আমাদের খুবই মর্মাহত করে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে, আম...

পরিবেশ ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য রক্ষার আন্দোলন

বিস্তারিত পড়ুন

পরিবেশ ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য রক্ষার আন্দোলন

আলতামাস পাশা

১৯৭১ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়। গ্রামে গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারও প্রবল হয়ে উঠে। দীর্ঘতর হয় যশোর রোডে শরণার্থীদের দেশত্যাগের লাইন। মার্কিন কবি অ্যালেন গিনসবার্গের কবিতা তখন বাংলাদেশের বাস্তব অবস্থাকে স্পষ্ট করে তুলেছিল। লক্ষ শিশু দেখছে আকাশ অন্ধকার উদর স্ফীত, বিস্ফোরিত চোখের ধার যশোর রোড বিষণ্ণ সব বাঁশের ঘর ধুঁকছে শুধু - কঠিন মাটি নিরুত্তর। সীমান্তে আজ বানের পানি তা- থৈ -থৈ সব ডুবেছে, খাদ্য দেবে পথটা কৈ? মার্কিনি সব দেবতারা কোথায় আজ? বিমান থেকে শিশুর গায়ে ছুঁড়ছে বাজ! রাষ্ট্রপতি, কোথায় তোমার সৈন্য দল? বিমানবহর নৌবাহিনী অর্থবল? তারা কি ...

রাস্তার কুকুর এবং মানুষের সহাবস্থান ঢাকা শহরের জনস্বাস্থ্য ব্যবস্থাপনাকে হুমকির মুখে ফেলছে

বিস্তারিত পড়ুন

রাস্তার কুকুর এবং মানুষের সহাবস্থান ঢাকা শহরের জনস্বাস্থ্য ব্যবস্থাপনাকে হুমকির মুখে ফেলছে

আলতামাস পাশা

কুকুর গৃহপালিত প্রাণী। প্রভুভক্ত প্রাণী হিসেবে তার খ্যাতি আছে। পৃথিবীর সবদেশেই এদের দেখতে পাওয়া যায়। তবে জাত, রং ইত্যাদি ক্ষেত্রে পার্থক্য দৃশ্যনীয়। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে প্রচুর কুকুর দেখতে পাওয়া যায়। ঢাকাকে এখন বলা চলে শারমেয় শহর। সঠিক পরিখ্যান না থাকলেও সংখ্যা উভয় সিটি কোর্পোরেশন মিলিয়ে প্রায় দেড় লাখ। যদিও এই সংখ্যার সাথে দ্বিমত প্রকাশ করেছে প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। তাদের হিসাবে ঢাকার দুই সিটিতে মোট ৩৭ হাজার কুকুর রয়েছে। যদিও এ পরিসংখ্যানের কোন বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।। প্রকৃত সংখ্যা আমাদের ধারণার বাইরে। ক...

অস্থির পৃথিবীর কথকতা

বিস্তারিত পড়ুন

অস্থির পৃথিবীর কথকতা

আলতামাস পাশা

‘চারিদিকে তর্ক উঠে সাঙ্গ নাহি হয়; কথায় কথায় বাড়ে কথা, সংশয়ের উপরেতে চাপিছে সংশয় কেবলি বাড়িছে ব্যাকুলতা।’ আজকের বিশ্বের মানুষ তর্কে তর্কে আবিল। কথারও শেষ হল না। তর্কের শেষ হল কই? যা চলছে এই বিশ্বে, তাই চলছে বৃহৎ সংসারেও, পৃথিবীর অন্যান্য দেশেও। সর্বত্র এক সুর, এক রা। ব্যাকুল ব্যগ্র মন তর্কেতর্কে আবর্তিত, দিশেহারা। এমন হবেই, কবি তাই লিখেছেন, ‘অন্ধকার নাহি যায় বিবাদ করিলে, মানে না বহুর আক্রমণ, একটি আলোক শিখা সুমুখে ধরিলে নীরবে সে করে পলায়ন।’ তবু নিরর্থক, তবু ব্যর্থ সব- দীর্ণ-দীর্ণ হয়ে ছিন্নভিন্ন হচ্ছে দৈনন্দিন সংসার, মনুষ্যবোধ, স্বপ্নসাধ কিছু নেই- নেই কিছূ কোথাও। প...

bdjogajog