সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে তুর্কি ও ইরানের বাংলায় ডাবিংকৃত সিরিয়াল দেখানো হচ্ছে।এর মধ্যে কিছু সিরিয়াল বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে, সুলতান সুলেমান, ফাতমাগুল, বাহার, ফেরিয়া এবং অতি সাম্প্রতিক ‘আমাদের গল্প’। এখন প্রশ্ন হচ্ছে এসব সিরিয়াল আমাদের সংস্কৃতির সাথে যায় কি’না? এসব সিরিয়াল বাংলায় ডাবিং করার আগে বা পরে তা মনিটরিং এ সরকারি কোনো সেন্সর বোর্ড কাজ করে কিনা সেটাও বড় প্রশ্ন। জানা মতে এমন কোন ব্যবস্থাপনা সক্রিয় নেই। ফলে বিভিন্ন ফলে বিভিন্ন চ্যানেলে বাংলায় ডাবিংকৃত তুর্কি ও ইরানি সিরিয়াল এখন নিয়মিত প্রদর্শিত হচ্...
নববর্ষের উৎসবের নামে উন্মাদনা কি বন্ধ হবে না? ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এবার ৩১ ডিসেম্বর রাতে খ্রীস্টিয় নববর্ষ উদযাপনকালে নগরীর কোথাও কোনো ধরনের আতশবাজি বা পটকা ফোটানো এবং ফানুস উড়ানো যাবেনা। কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র দেখতে পাওয়া গেছে। প্রায় টানা ৪/৫ ঘন্টা ব্যাপী আতশবাজি বা পটকা ফোটানো এবং ফানুস উড়ানোতে ব্যস্ত ছিল কিছু উৎশৃঙ্খল তরুণ। কেউ তাদের আইনের আওতায় আনতে পারেনি বা চেষ্টা করেনি। ঢাকা শহরের বেশ কিছু স্থানে ফানুস থেকে আগুনও লাগে। সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল ঢাকার মেট্রোরেলে বৈদ্যুত্যিক তারের ফানুস এসে আটকে যাওয়াতে প্রায় দু’ঘন্ট...
বাজার ভরা এখন নানান ধরনের রঙবেরঙের কোমল পানীয়। মানুষ কোনটা পান করবে, কেন পান করবে তা ভাবারও সময় নেই। কোমল পানীয়ের পাশাপাশি দিনে দিনে বাড়ছে বিভিন্ন ফলের নির্যাসের নামধারী বাহারী জুসের/সফট ডিংকসের সংখ্যাও। বাজারে বিদ্যমান কোমল পানীয় বা সফট ডিংকসের মধ্যে মূলত ৯০ শতাংশই কার্বোনেটেড ওয়াটার মিশ্রিত। এতে আবশ্যিকভাবে কোনো পুষ্টিগুণ থাকে না। বরং এগুলোর মিষ্টি স্বাদ বানানো হয় চিনি মিশ্রিত করে বা উচ্চমাত্রার ফ্যাকটোজ কর্ণ সিরাপ মিশিয়ে যা ফ্যাকটোজ ও ডেক্ট্রোজের সম্মিলন বলা চলে। বিভিন্ন ফলের রস- যেমন কমলা আপেলের রস হচ্ছে এসব গাছের ফল থেকে চাপ দিয়ে বের করা নেয়া তরল। ব...
আমাদের গ্রামের মেয়েরাই পারবে। গ্রামের মেয়েরাই পেরেছে। আমরা শহরে বসে, বিদেশে অবস্থান করে যখন কপালে টিপ পড়া নিয়ে, পহেলা বৈশাখে লাল পাঞ্জাবী পরা নিয়ে বিতর্কে লিপ্ত, তখন পাড়াগাঁয়ের মানুষের রক্ত চক্ষু উপেক্ষা, সমালোচনা, নিন্দার থোরাই কেয়ার করে নিজেদের স্বপ্নপূরণ তথা দেশের মুখ উজ্জ্বল করতে চলেছে দিনমুজুর আর কৃষকের কন্যা শিখা, স্বপ্না আর তানিসা। ময়মনসিংহের নান্দাইলের মেয়ে এরা। বর্তমানে ক্রিস্টিয়ানা রোনালডোর দেশ পর্তুগালে যাচ্ছে ফুটবলে উচ্চতর প্রশিক্ষণে। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া অধিদপ্তর বঙ্গমাতা নারী ফুটবলের সেরা ৪০ জন খেলোয়ারকে...
এবারের শীত লা লিনার প্রভাবে হবে প্রবল হাড় কাঁপানো ঠাণ্ডার। বিশ্বের আবহাওয়াবিদরাও তেমনটিই বলছেন। তাদের মতে এবার হিমালয়ের কোলজুড়ে থাকা উত্তর ভারতে তুষারপাত কম হলেও, প্রবল শৈত্যপ্রবাহ বয়ে যাবে। ভারতের মূলত কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ,সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরাংশে তুষারপাত দেখা যায় শীতের সময়। এবার তো কাশ্মীরে টানা তুষারপাত হয়েছে। এর সাথে হাড় কাঁপানো ঠাণ্ডা। এবার তুষারপাত ২০২১ এর নভেম্বরের শুরু থেকেই কাশ্মীর ছেয়ে ফেলেছে। ফলে ঠাণ্ডাও বেড়েছে দ্রুত। বিজ্ঞানীরা এর জন্য দায়ী করছেন, লা নিনা’কে। এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের জলের উপরিভাগ স্বাভাবিকের চেয়ে ঠা-া হওয়া...
