সাম্প্রতিক প্রকাশনা
ইয়াসমীন হয়ে যায় বিপ্লবের ওপর এক নাম

বিস্তারিত পড়ুন

ইয়াসমীন হয়ে যায় বিপ্লবের ওপর এক নাম

আলতামাস পাশা

ইয়াসমীন হয়ে যায় বিপ্লবের ওপর এক নাম (১) কমরেডগণ, ভ্যান গাড়িতে পরে থাকা ঐ মেয়েটিকে আপনারা কি চেনেন? দশ মাইলের মোড়ে হারিয়ে গেছে সে মায়ের কোল থেকে, ইয়াসমীন, কেমন যেনো স্বপ্নিল একটি নাম। কেমন যেনো ভালবাসা মাখা। কেমন যেনো মমতা ভরা নাম কিন্তুু মেয়েটা ইতিহাস হয়ে গেলো..... দশ মাইলের মোড়ে হারিয়ে গেল মায়ের কোল থেকে। সবাই যখন শেষ রাতের ঘুমের ঘোরে ঢাকা এবং দিনাজপুরে। রাত আর দিন যখন পরস্পরকে ছুঁয়ে আসে তখনই ঠিক তখনই ঘাতক , হিংস্র কিছু মানুষ অথবা পুরুষ ক্ষত-বিক্ষত করলো ইয়াসমীন নামের সুন্দর গোলাপটিকে।। ভ্যান গাড়িতে পুলিশ রূপী শয়তান এসেছিলো ওরা সংখ্যায় কত জন? ওরা যে অজস্র , ওরা যে ...

জোড়া দোয়েল

বিস্তারিত পড়ুন

জোড়া দোয়েল

আলতামাস পাশা

জোড়া দোয়েল শহর ঢাকায় জোড়া দোয়েল শীস তুলে গায় গান; ভাবখানা সে জাতীয় পাখি সেই সুখে অজ্ঞান। পাখি জগত ছোট্ট তো নয় অনেকখানি বড়, ছোট বড় নানান জাতের পাখি আছে জানি তাদের মাঝে দোয়াল যেন বাংলাদেশে রানি। রানির কথাই উঠলো যখন, তখন বলে রাখি, আছে অনেক মানুষ জানি মোটেই পাখি পছন্দ না, পুষে কুকুর নানা রকম। পাখির জগত বিচিত্র যে জানতে তাদের মানা।

ছোট্ট শিহাব কাঁদে

বিস্তারিত পড়ুন

ছোট্ট শিহাব কাঁদে

আলতামাস পাশা

স্তব্ধ প্রকৃতি, স্তব্ধ মানবতা ও মনুস্যত্ব স্তব্ধ পৃথিবীর আর সব প্রান্তের মানুষজন, নারী এবং পুরুষ। বিস্তৃত অন্তর আত্না, পাখি, পশু, বৃক্ষ এবং তরুলতা। কাদেঁ মানুষের মন, চোখ বেয়ে গড়ায় জল। ছোট্ট শিশু অসুস্থ মানসিকতার আঘাতে হয় ক্ষতবিক্ষত। বাতাসে আর্তনাদ ওঠে. “আমারে কেউ বাঁচা না রে”। এ আর্তনাদ শিহাবের একার নয়, অভাগা এদেশে সাধারণ চোর মার খায়, রাস্তায় গণপিটুনী চলে, হয়না বিচার কোনো; এমনি ভাবে মার খায় বিদ্যালয়ে শিশু মানসিক বিকারগ্রস্ত শিক্ষকের হাতে।। শহর ঢাকার মানুষজন আড়ালে আবদালে গৃহ আবব্ধ কাজের শিশুকেও নির্যাতন করে। ভাষাহীন শিশু সব নিরবে সয়ে যায় গরম খুনতির ছ্যাক...

পাশাপাশি থাকা

বিস্তারিত পড়ুন

পাশাপাশি থাকা

আলতামাস পাশা

পাশাপাশি থাকা শহর ঢাকায় বস্তিবাসী, আগুন ও মাস্তান পাশাপাশি থাকে। ওখানে আগুন লাগলে অভিজাত পাড়ায় এসি চলে কেউ একা আগুন কিংবা বস্তি তাকে স্পর্শ করে না। শহরের বস্তিতে সব গরম বা শীতে প্রজ্জ্বলিত হয় বস্তিবাসী মানুষ সে আগুনে মাস্তানের সিগারেট জ্বলে। অভিজাত পাড়ায় চলে যায় এ পাড়ার ডাইল, নারী, জুয়াও তবু মাস্তান, বস্তিবাসী ও আগুন পাশাপাশি থাকে।

কোথায় থাকা হয় তোমার এখন?

বিস্তারিত পড়ুন

কোথায় থাকা হয় তোমার এখন?

আলতামাস পাশা

তুমি আর আসো না, এখন আর তুমি ঝরা পাতায় শব্দ তুলে আমার কাছে আসো না। সময় কেটে যায় ঘন্টা, মিনিট, সেকেন্ড করে। এখন আর আকাশ কালো করে বৃষ্টি নামে না। এই শহরে এখন প্রচন্ড খরা। নীল আকাশে কিছু আবাবিল পাখি তোমার অপেক্ষায় থাকে। বিকেলের ক্লান্ত রৌদ্দুর গাছের পাতাগুলোকে সোহাগ ভরে ছুঁয়ে ছুঁয়ে যায়, তবু তুমি আসো না। শহরের কোলাহল মুখর যানবাহন আর মানুষের ভিরে তোমাকে একটিবারও খুঁজে পাই না। ভার্সিটির বিকেলের ক্লাস শেষে কলা ভবনের গেট পেরিয়ে যখন রিকশা খুঁজি, চারপাশ ভালো করে দেখে নেই, কোথাও তুমি আছো কি’না। চায়ের দোকান অথবা ডাসে কোথাও তুমি নাই। টিএসসির সবুজ ঘাসের ওপর দুটো শালিক আপন মন...

bdjogajog