সাম্প্রতিক প্রকাশনা
সবাই কি সব দেখতে পাই!

বিস্তারিত পড়ুন

সবাই কি সব দেখতে পাই!

আলতামাস পাশা

সবাই কি সব দেখতে পাই! আমি যা দেখতে পাই, তুমিও কি তাই দেখতে পাও? দেখতে কি পাও আকাশের তারাগুলোর মাঝে আমাদের প্রিয়জনের অবয়বগুলো? দেখতে কি পাও আমাদের স্বপ্নগুলোর প্রতিবিম্ব ঐ আকাশের নক্ষত্রের রাজ্যে? হেল বব ধূমকেতু দেখতে কি পাও মহাকাশে? হাজার বছরের গল্পকথা, সভ্যতার বিকাশ এবং ধ্বংস? দেখতে কি পাও তুমি? হেল বব ধূমকেতু? আজটেক সভ্যতার উত্থান- পতন? ইনকা সভ্যতার চরম বিকাশ, ফেরাওয়ের নীলনদে ভেসে যাওয়া! দেখতে কি পাও হিরোশিমা- নাগাসাকির জীবন্ত দগ্ধ হওয়া মানুষগুলোর আহাজারী? আমি যা দেখতে পাই, তুমিও কি তাই দেখতে পাও??

উৎসর্গ করলাম নিজেকে তোমার জন্যে

বিস্তারিত পড়ুন

উৎসর্গ করলাম নিজেকে তোমার জন্যে

আলতামাস পাশা

উৎসর্গ করলাম নিজেকে তোমার জন্যে তোমার নিরাপত্তার জন্যে আমি সত্য বলে যাবো, তোমার ভবিষ্যৎ স্বাধীনতাকে নিশ্চিত করতে; মিথ্যাকে কোনভাবেই বিনিময় করবো না। তবুও অনিয়ন্ত্রিত আঙুলের কারসাজিগুলো; হয়তোবা আমার হাত থামাতে পারবে না। আমি জানি আমার কণ্ঠ নিঃসৃত বাক্যসমূহ আজকের দিনে অচল; কিন্তু তোমার আগামীর জন্যে তা উৎসর্গ করে গেলাম।।

কেবল বয়ান দিয়ে যাই

বিস্তারিত পড়ুন

কেবল বয়ান দিয়ে যাই

আলতামাস পাশা

এই যে জনাব, প্রতিদিন ফেসবুকে এতো যে বয়ান দেন- জাতির উদ্দেশ্যে! কোন ঘন্টা করতে পেরেছেন? প্রতিদিন তো এটা ভালো নয়, ওটা ভালো নয়, ওটা খারাপ, সব কিছু রসাতলে গেল বলে কলোরব তোলে পোস্ট দেন। নিজের অন্তরে ভালোর কোন চাষাবাদ কি করেন? আগাছায় তো ভরা সবার জী্বন বাগান!! যার যার বাড়ি যেতে পদ্মা সেতু, যমুনা সেতু পার হন দ্রুত; ‘পুলসিরাত’ পারাপারের চিন্তাই শুধু মাথায় থাকে না কারো!!!

চোখের সামনে যা দেখি তা‘কি সত্য?

বিস্তারিত পড়ুন

চোখের সামনে যা দেখি তা‘কি সত্য?

আলতামাস পাশা

চোখের সামনে যা দেখি তা‘কি সত্য? যা দেখতে পাওয়া যায় তার সবটুকুই কি দৃষ্টিগ্রাহ্য? যা শুনতে পাওয়া তার কতটুকু সত্য? যা অনুভব করা যায় তা‘কি হ্নদয় গভীরে অনুভূত হয়? যা মিথ্যা তার সবটুকুই কি মিথ্যা? যে অন্যায় করে বানায় অর্থ তার সবটুকুই কি অভ্যাস, না‘কি চাহিদার তাগিদ? যে জলে জন্মায় তার সবটুকুই কি জলজ? যে স্থলে জন্মায় সে জল ছাড়া বাঁচে না কেন?

হুইসেলের শব্দে আমাকে খুঁজে পাবে

বিস্তারিত পড়ুন

হুইসেলের শব্দে আমাকে খুঁজে পাবে

আলতামাস পাশা

যে ট্রেনটিতে আমি ছিলাম, যদি তুমি তা ধরতে না পারো; জানবে তুমি যে, আমি চলে গেছি স্টেশন ছেড়ে; শত শত মাইল দূর থেকেও তুমি ট্রেনের হুইসেলের শব্দ শুনতে শুনতে আমাকে খুঁজে পাবে।

bdjogajog