নরম নরম মেঘগুলো ইউরোপ থেকে যায় এশিয়ায়। দাঁড়কাক বাংলাদেশ আর ইতালিতেও দেখা যায়। খিদের জ্বালায় ছোট শিশু যেমন মায়ের দুধ চায়, তোমার কথা মনে হলেই চোখে বৃষ্টি ঝরে যায়। সুস্বাদু লাগে যেমন থাই স্যুপ, শস্য ভরা ক্ষেত তেমনি সমৃদ্ধির অন্যরূপ। সবুজ-শবজি দেহের জন্য না’কি খুব পুষ্টিকর। তোমার আমার প্রেমের পুষ্টি থাকবে জানি চিরন্তর।।
নেতা ফিরে এসো অনেক হল নেতা তুমি এবার ঘরে ফেরো। বাল্যকালের ম্মৃতিগুলো হাতরিয়ে যাও কোথা? তোমার জন্য স্বদেশ জুড়ে আম-জনতার ব্যথা। অনেক হল নেতা তুমি এবার ঘরে ফেরো। তোমার জন্য ডাহুক ডাকা বন্ধ হলো গ্রামে তোমার জন্য শহরেতে ঘা পড়েছে ড্রামে। অনেক হল নেতা তুমি এবার ঘরে ফেরো। তোমার জন্য ভোরের আকাশ রক্ত রাঙা হলো, তোমার জন্য হৃদয় মাঝে আবেগ বয়ে গেলো। অনেক হল নেতা তুমি এবার ঘরে ফেরো। তোমার জন্য প্রজন্মের অপেক্ষায় যায় সময় , নেতাহীন জাতি বছরব্যাপী গুমড়ে গুমড়ে মরে, তবু কী আমাদের কথা তোমার মনে পড়ে? অনেক হল নেতা তুমি এবার ঘরে ফেরো।
নূরজাহানের রক্তের বদলা নেবই নেবো ঐ ভস্মিভূত বৃক্ষের কাছে জিজ্ঞাসা কর মাটিতে পড়ে থাকা হাড়গুলি কার? এই মাত্র বৃক্ষের সঙ্গে পুড়ে ছাই হল একটি মানুষ। কে ছিল সে? সেতো মানুষ নয় নারী! অতত্রব শতাব্দীর লাঞ্জনা শুধু তার জন্য সঞ্চিত। পৃথিবীর সব পাপের, সমাজের সব অবক্ষয়ের দায়ভার শুধুই কী সে নারীর? ঐ ভস্মিভূত বৃক্ষের কাছে জিজ্ঞাসা কর মাটিতে পড়ে থাকা হাড়গুলি কার? এইমাত্র সভ্যতার ঘৃণ্যতম বিচারে পুড়ে ছাই হলো নিষ্পাপ একটি হৃদয় ভালোবাসা ‘পবিত্র একটি শব্দ না পাওয়ার অতৃপ্তির মাঝে ভালোবাসা শান্তি খুঁজে ফেরে। তেমনি শান্তি খুঁজেছিলো মধুখালি গ্রামের নূরজাহান! হয়তো হৃদয়ে ছিল ন...
সবাই কি সব দেখতে পাই! আমি যা দেখতে পাই, তুমিও কি তাই দেখতে পাও? দেখতে কি পাও আকাশের তারাগুলোর মাঝে আমাদের প্রিয়জনের অবয়বগুলো? দেখতে কি পাও আমাদের স্বপ্নগুলোর প্রতিবিম্ব ঐ আকাশের নক্ষত্রের রাজ্যে? হেল বব ধূমকেতু দেখতে কি পাও মহাকাশে? হাজার বছরের গল্পকথা, সভ্যতার বিকাশ এবং ধ্বংস? দেখতে কি পাও তুমি? হেল বব ধূমকেতু? আজটেক সভ্যতার উত্থান- পতন? ইনকা সভ্যতার চরম বিকাশ, ফেরাওয়ের নীলনদে ভেসে যাওয়া! দেখতে কি পাও হিরোশিমা- নাগাসাকির জীবন্ত দগ্ধ হওয়া মানুষগুলোর আহাজারী? আমি যা দেখতে পাই, তুমিও কি তাই দেখতে পাও??
উৎসর্গ করলাম নিজেকে তোমার জন্যে তোমার নিরাপত্তার জন্যে আমি সত্য বলে যাবো, তোমার ভবিষ্যৎ স্বাধীনতাকে নিশ্চিত করতে; মিথ্যাকে কোনভাবেই বিনিময় করবো না। তবুও অনিয়ন্ত্রিত আঙুলের কারসাজিগুলো; হয়তোবা আমার হাত থামাতে পারবে না। আমি জানি আমার কণ্ঠ নিঃসৃত বাক্যসমূহ আজকের দিনে অচল; কিন্তু তোমার আগামীর জন্যে তা উৎসর্গ করে গেলাম।।
